Font Problem  English Version  
 অবরুদ্ধ দশা থেকে মুক্ত পবিপ্রবি’র উপাচার্য

অবরুদ্ধ দশা থেকে মুক্ত পবিপ্রবি’র উপাচার্য

2012-07-13 07:44:44 BDST

জি এম শান্ত(পবিপ্রবি প্রতিনিধি) । বিডিক্যাম্পাসনিউজ.কম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য দীর্ঘ ১৮ ঘন্টা ক্যাম্পাসে অবরুদ্ধ থাকার পর মুক্তি পেল। বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের জন্য  ক্যাম্পাস শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে গত  বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেনকে ক্যাম্পাসে অবরুদ্ধ করে। তবে উপাচার্য বলেন, দাবি-দাওয়ার নামে ছাত্রলীগ তার কাছে কনসার্ট আয়োজনের জন্য টাকা দাবি করেছে। তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করায় ছাত্রলীগ তাকে ক্যাম্পাসে অবরুদ্ধ করে রাখে। এদিকে ছাত্রলীগ দাবি করেছে তারা উপাচার্যের কাছে কোন টাকা দাবি করে নাই। বিশ্ববিদ্যালয় দিবসে সাংস্কৃতিক উপ কমিটি গঠন করা হলেও কোন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়নি বলে ছাত্রলীগের অভিযোগ। বৃহস্পতিবার বিকালে  ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসের দুটি প্রবেশদ্বার আটকে দেয়ায় উপাচার্য ক্যাম্পাসে অবরুদ্ধ হয়ে পড়েন। যদিও নৌপথে  রাত সাড়ে ৮টায় তার ঢাকায় যাওয়া কথা ছিল। এ দিকে বৃহস্পতিবার বিকাল হতে ক্যাম্পাস থেকে বরিশাল ও পটুয়াখালীগামী বাসসহ সকল প্রকার যানবাহন  চলাচল বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেন  বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে দপ্তর ছেড়ে বাসভবনের যাওয়ার চেষ্টা করলে ছাত্রলীগের নেতাকর্মীরা তার কাছে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। উপাচার্য দাবি দাওয়া মেনে নিতে অপারগতা প্রকাশ করলে ছাত্রলীগ নেতাকর্মীরা ক্যাম্পাসের প্রবেশদ্বার দুটি বন্ধ করে দিলে উপাচার্যসহ শিক্ষক,কর্মকর্তা,কর্মচারী ও শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবরুদ্ধ হয়ে পড়ে। পরে শুক্রবার সকাল ১০টায় পটুয়াখালী জেলা আ’লীগের সাধারন সম্পাদক খান মোশারফ ও সাংগঠনিক সম্পাদক  কাজী আলমগীরসহ স্থানীয় আ’লীগ নেতাকর্মীদের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ঘন্টাব্যাপী আলোচনা শেষে পবিপ্রবি উপাচার্য অবরুদ্ধ দশা থেকে মুক্তি পায়। ক্যাম্পাস শাখা ছাত্রলীগের সভাপতি মো. কামরুজ্জামান সোহাগ বলেন, উপাচার্য সরকারদলীয় নেতাকর্মীদের নিয়োগ না দিয়ে ক্যাম্পাসে বিএনপি-জামায়াতের অনুসারীদের চাকুরি দিচ্ছেন। দলীয় ব্যানারে উপযুক্তদের চাকুরি দেয়ার জন্য ইতোপূর্বে ছাত্রলীগের পক্ষ থেকে উপাচার্যকে একটি তালিকা দেয়া হয়েছিল। কিন্তু তিনি সরকারদলীয় নেতাকর্মীদের পাস কাটিয়ে অন্যদের নিয়োগ দিচ্ছেন। উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেন  বলেন, ছাত্রলীগের তালিকা ধরে চাকুরি দেয়া আইনসন্মত নয়,বিষয়টি তাদেরকে বোঝানো হয়েছে। বিষয়টি অনৈতিক বিধায় নেতাকর্মীদের বলেছি। তিনি বলেন, ইতিমধ্যে দুমকি ও পটুয়াখালীর ২০০জনকে স্থায়ী ও খন্ডকালীন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সতর্কতা: বিডিক্যাম্পাসনিউজ.কম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ ।


 

ফেসবুক | ইয়াহু | এওএল অথবা হটমেইল এ লগিন করে মন্তব্য করুন

স্বাস্থ্য

সিরাজগঞ্জের মাটি পরীক্ষা করে দেখা গেছে, প্রতি গ্রাম মাটিতে রয়েছে প্রায় সাত...বিস্তারিত

লাইফস্টাইল

কুটুমবাড়ি এবার দেশি পদ্ধতিতে রূপান্তর করেছে ইরানের বিখ্যাত বিরিয়ানী ইরান...বিস্তারিত

জানা-অজানা

ভূমিকম্পের কারণে প্রতি বছর অনেক মানুষের প্রাণ যায়। ভেঙে পড়ে ঘরবাড়ি। তবে জা...বিস্তারিত

আন্তর্জাতিক

বাহরাইনের মানামা শহরের একটি বাসায় আগুনের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে নিহত ...বিস্তারিত

শিরোনাম

প্রকাশক ও সম্পাদক: বি এম শরীফ এবং নির্বাহী সম্পাদক: মো: রাসেলুজ্জামান রাসেল

নিউজ রুম: ০১৭১২৯৩৪৪৭২, ০১৯১১৮৬৮৭৪৭, ০১৭৩৭০৬৬৫২০, ০১৭২৯৪৫২২৪৫, ০১১৯১৪৯৫০৪৪, ০১৮১৮৮৭৪২৮৩

সংবাদ পাঠানোর ঠিকানা: bdcn.editor@gmail.com (Only News)

যোগাযোগ: bdcampusnews@gmail.com

© সর্বসত্ত্ব সত্ত্বাধিকার সংরক্ষিত বিডিক্যাম্পাস নিউজ ডট কম ২০০৯-২০১২
সাইট নির্মাণ এবং তত্বাবধানে স্কাইলার্ক সফট।