Font Problem  English Version  
 উৎসবমুখর পরিবেশে রুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের র‌্যাগ ডে অনুষ্ঠিত হয়েছে

উৎসবমুখর পরিবেশে রুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের র‌্যাগ ডে অনুষ্ঠিত হয়েছে

2012-06-14 09:54:14 BDST

জুনায়েদ আহমেদ(রুয়েট প্রতিনিধি) । বিডিক্যাম্পাসনিউজ.কম

ব্যাপক আনন্দ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২০০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের র‌্যগ ডে। বৃহস্পতিবার সকাল ১০ টায় অনুষ্ঠানের শুরু হয় কেক কাটার মাধ্যমে। কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম সেখ।

এরপর সবার মাঝে টি-শার্ট বিতরণ করা হয় এবং রং উৎসব উদ্যাপিত হয়। দুপুর ১২ টায় অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ়্য র‌্যালি। র‌্যালিটি তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সামনে থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস এবং আশেপাশের এলাকা প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের নিচে এসে শেষ হয়। এতে রুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ছাত্র-ছাত্রীরা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সাথে অংশগ্রহণ করে।

সতর্কতা: বিডিক্যাম্পাসনিউজ.কম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ ।


 

ফেসবুক | ইয়াহু | এওএল অথবা হটমেইল এ লগিন করে মন্তব্য করুন

স্বাস্থ্য

সিরাজগঞ্জের মাটি পরীক্ষা করে দেখা গেছে, প্রতি গ্রাম মাটিতে রয়েছে প্রায় সাত...বিস্তারিত

লাইফস্টাইল

কুটুমবাড়ি এবার দেশি পদ্ধতিতে রূপান্তর করেছে ইরানের বিখ্যাত বিরিয়ানী ইরান...বিস্তারিত

জানা-অজানা

ভূমিকম্পের কারণে প্রতি বছর অনেক মানুষের প্রাণ যায়। ভেঙে পড়ে ঘরবাড়ি। তবে জা...বিস্তারিত

আন্তর্জাতিক

বাহরাইনের মানামা শহরের একটি বাসায় আগুনের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে নিহত ...বিস্তারিত

শিরোনাম

প্রকাশক ও সম্পাদক: বি এম শরীফ এবং নির্বাহী সম্পাদক: মো: রাসেলুজ্জামান রাসেল

নিউজ রুম: ০১৭১২৯৩৪৪৭২, ০১৯১১৮৬৮৭৪৭, ০১৭৩৭০৬৬৫২০, ০১৭২৯৪৫২২৪৫, ০১১৯১৪৯৫০৪৪, ০১৮১৮৮৭৪২৮৩

সংবাদ পাঠানোর ঠিকানা: bdcn.editor@gmail.com (Only News)

যোগাযোগ: bdcampusnews@gmail.com

© সর্বসত্ত্ব সত্ত্বাধিকার সংরক্ষিত বিডিক্যাম্পাস নিউজ ডট কম ২০০৯-২০১২
সাইট নির্মাণ এবং তত্বাবধানে স্কাইলার্ক সফট।