সর্বাধিক পঠিত
- ইঞ্জিনীয়ারিং ডিগ্রি ও প্রকৌশলী শিক্ষক নিয়োগের দাবিতে এসিসিই বিভাগের শিক্ষার্থীদের আন্দোলন
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার আশাবাদ
- ১০ মে বিশ্ব ‘মা’ দিবস , মায়ের সাথে গাঢ় হোক ভালবাসার বন্ধন
- হরতালে এইচএসসি পরীক্ষা পেছাল
- দেশের সংকট নিরসনে রাবি শিক্ষক সমিতির র্যালি
- খুবিতে বাংলা নববর্ষ উৎসব-১৪২০ উদ্যাপনে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ দু’দিনব্যাপী কর্মসূচি গ্রহণ
- শহীদ মিনারে বিনোদ বিহারীর মরদেহে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন
- রাষ্ট্রপতির মৃত্যুতে ২৩ মার্চ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- রুয়েটে দুই পরিচালক নিয়োগ
- স্বাধীনতা দিবসে রাবি ফুলকুঁড়ির সপ্তাহব্যাপি কর্মসূচি
বহিরাগত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানবন্ধন, ক্লাস-পরীক্ষা স্থগিত, বিশ্ববিদ্যালয়ের মামলা দায়ের, গ্রেপ্তার ৫
2012-06-14 03:57:31 BDSTআব্দুস সালাম সাগর(বাকৃবি প্রতিনিধি) । বিডিক্যাম্পাসনিউজ.কম
পূর্ব শত্রতার জের ধরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের বহনকারী বাসে পার্শ্ববর্তী এলাকার বহিরাগত সন্ত্রাসী ও ক্যাডারদের অতর্কিত হামলা ও অগ্নিসংযোগে জড়িতদের দ্রুত করে বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। হামলার ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা আজ ক্লাস-পরীক্ষা বয়কট করে। এদিকে বিশ্ববিদ্যালয়ের বাসে অগ্নিসংযোগ ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে বর্তমানে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত ঘন্টাব্যাপী ওই মানবন্ধন আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় শুরু হয় এবং এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমুখ অংশগ্রহণ করেন। মানববন্ধনটি বিশ্ববিদ্যালযের প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয়ে কামাল-রণজিত (কেআর) মার্কেটের সামনের রাস্তা পর্যন্ত ছড়িয়ে পড়ে। মানববন্ধনকালে বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. শামছদ্দিনের সঞ্চালনায় ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবদুর রহমান সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড.এ.কেএম. জাকির হোসেন, সোনালী দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, অধ্যাপক ড. ইয়াহিয়া খন্দকার প্রমুখ। মানবন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র ও কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন সংহতি প্রকাশ করে বক্তব্য দেন। বক্তারা বিশ্ববিদ্যালয়ের বাসে অগ্নিসংযোগ ও শিক্ষার্থীদের ওপর বহিরাগত সন্ত্রাসী-ক্যাডারদের বার বার হামলাকে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানান। এ বিষয়ে সরকারের উপর মহলের হস্তক্ষেপও কামনা করেন।
অগ্নিসংযোগ ও হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার সকল ধরণের ক্লাস-পরীক্ষা বয়কট করেন। ফলে আজ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে অচলাবস্থা দেখা দেয়। এদিকে বহিরাগত ৭ সন্ত্রাসীর নাম উল্লেখপূর্বক ও আরো ২৫-৩০ জন অজ্ঞাতনামাকে আসামী করে ময়মনসিংহ কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার সহকারী ফোরম্যান মাহমুদুল হক। তবে পুলিশ এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, ময়মনসিংহের ২০ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ ওরফে রিপন, যুবলীগ নেতা মোহসীন, সুমন, আজিুজুল ও সোহাগ। মামলার বাকী নাম উল্লেখ করা আসামীরা হলেন, জসিম, রনি, জীবন, জামাল, রাফিউল হাসান রনিন, নাসিত কামাল কিরণ ও সুমন। সকল আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
এ বিষয়ে বাকৃবি প্রক্টর অধ্যাপক ড. এম.এ. সালাম বলেন, বিশ্ববিদ্যালয়ে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বৃহস্পতিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী রবিবার থেকে ক্লাস-পরীক্ষা নিয়মিতভাবে শুরু হবে। বহিরাগত সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক বলেন, ক্যাম্পাসে আইন-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আমার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আশা করি বিষয়টির সুষ্ঠু সমাধান হবে।
সতর্কতা: বিডিক্যাম্পাসনিউজ.কম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ ।
শিরোনাম
- আবুল মনসুর আহমেদ-এর মৃত্যুতে বেরোবি উপাচার্যের শোক
- ইঞ্জিনীয়ারিং ডিগ্রি ও প্রকৌশলী শিক্ষক নিয়োগের দাবিতে এসিসিই বিভাগের শিক্ষার্থীদের আন্দোলন
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার আশাবাদ
- ১০ মে বিশ্ব ‘মা’ দিবস , মায়ের সাথে গাঢ় হোক ভালবাসার বন্ধন
- হরতালে এইচএসসি পরীক্ষা পেছাল
- দেশের সংকট নিরসনে রাবি শিক্ষক সমিতির র্যালি
- খুবিতে বাংলা নববর্ষ উৎসব-১৪২০ উদ্যাপনে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ দু’দিনব্যাপী কর্মসূচি গ্রহণ
- শহীদ মিনারে বিনোদ বিহারীর মরদেহে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন
- রাষ্ট্রপতির মৃত্যুতে ২৩ মার্চ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- রুয়েটে দুই পরিচালক নিয়োগ
- স্বাধীনতা দিবসে রাবি ফুলকুঁড়ির সপ্তাহব্যাপি কর্মসূচি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ঃ ১৩ মার্চ আর যেন পুনরাবৃত্তি না ঘটে
- শাবিতে বিশ্বের দীর্ঘতম আলপনা অঙ্কন
- শাবিতে ৭ মার্চ উদযাপিত
- ক্যান্সারে ফুলকুঁড়ি আসর সদস্যের মৃত্যু: রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিচালকের শোক
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রাজনীতিবীদ আব্দুল জলিল-এর মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ
- শাবিতে হরতাল বিরোধী মিছিল
- শাবি ছাত্রদলের ওপর আওয়ামীলীগের হামলা, আহত ৫
- শাবি প্রেসক্লাবের কার্যক্রম স্থগিতে সাবেক নেতৃবৃন্দের নিন্দা
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস ২৩ মার্চ
- পানি, বিদ্যুৎ ও গ্যাসের দাবিতে বাকৃবির ঈশা খাঁ হল ছাত্রদের বিক্ষোভ মিছিল
- একের পর এক হরতাল রাবির শিক্ষা ও গবেষণা কার্যক্রম ব্যহত
- সারাদেশে জামাত শিবির কুর্তৃক নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বাকৃবি গণতান্ত্রিক শিক্ষক ফোরামের মানববন্ধন ।
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে হরতাল বিরোধী বিক্ষোভ
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, যুদ্ধাপরাধীদের বাঁচাতে জামায়াত-শিবির প্রগতিশীল সেজে নৈরাজ্য করছে



