Font Problem  English Version  
 বাকৃবিতে শিক্ষার্থীদের বাসে বহিরাগত সন্ত্রাসীদের অতর্কিত হামলা, অগ্নিসংযোগ, ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাকৃবিতে শিক্ষার্থীদের বাসে বহিরাগত সন্ত্রাসীদের অতর্কিত হামলা, অগ্নিসংযোগ, ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ

2012-06-13 12:06:48 BDST

আব্দুস সালাম সাগর(বাকৃবি প্রতিনিধি) । বিডিক্যাম্পাসনিউজ.কম

পূর্ব শত্রতার জের ধরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের একটি বাসে পার্শ্ববর্তী এলাকার বহিরাগত সন্ত্রাসী ও ক্যাডাররা বুধবার অতর্কিত হামলা চালায় ও আগুন ধরিয়ে দেয়। ময়মনসিংহ শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে শিক্ষার্থী ভর্তি ওই বাসে অতর্কিত হামলা চালালে দুই শিক্ষার্থী আহত হয়। এদিকে বাসে অগ্নিসংযোগ ও শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলার ঘটনায় ক্যাম্পাসে রাতে দফায় দফায় বিক্ষোভ-মিছিল  করেছে এবং পরে ক্যাম্পাসের ভিতরে ঢাকা-ময়মনসিংহ রেললাইন অবরোধ করেছে অগ্নিসংযোগ করেছে। ঘটনায় জড়িতদের বিচার ও শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে সাধারণ শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার থেকে সকল ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে।

জানা যায়, গত ৬ জুন রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল হাসান অর্কের সাথে কামাল-রনজিত (কে.আর) মার্কেটে বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী কেওয়াটখালী এলাকার কিছু বগিরাগত যুবকের কথা কাটাকাটি ও পাল্টপাল্টি সংঘর্ষের ঘটনার জের ধরে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে কেওয়াটখালী এলাকায় শিক্ষার্থী ভর্তি বাসে অতর্কিত হামলা চালায় পূর্ব থেকে ওতপেতে থাকা ওই বহিরাগতরা। এসময় বহিরাগতরা প্রথমে বাসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর শুরু চালায়। এতে শিক্ষার্থীরা ভয় পেয়ে এলোপাতাড়ি ছুটাছুটি করে বাস থেমে  নেমে যায়। এসময় দুই শিক্ষার্থী আহত হয় বলে জানা গেছে। এদিকে গত ৬ জুনের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পার্শ্ববর্তী এলাকার বহিরাগত ক্যাডারদের ও বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের শেষবর্ষের ছাত্র নাসিত কামাল কিরণ ও কৃষি অনুষদের একই বর্ষের রাফিউল হাসান রনিনকে একবছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হয়েছিল। এর প্রতিবাদে এলাকাবাসী প্রতিবাদ সমাবেশ করে বহিস্কার আদেশ তুলে নিতে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক দায়েরকৃত মামলা তুলে নেওয়ার জন্য ২৪ নঘন্টার আল্টিমেটাম দেয় গত শনিবার। আল্টিমেটাম শেষ হওয়ার দুইদিন পরও বিশ্ববিদ্যালয় কোন পদক্ষেপ না নেওয়ায় শিক্ষার্থীদের উপর এমন হামলা চালাল বহিরাগতরা।

এদিকে এ ঘটনা ঘটার সাথে সাথে ক্যাম্পাসে বিক্ষোভে ফেটে পড়ে  শিক্ষার্থীরা। ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে রাত ১০ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বাসে অগ্নিসংযোগ ও শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলার ঘটনায় ক্যাম্পাসে রাতে দফায় দফায় বিক্ষোভ-মিছিল  করছিল এবং পরে রেললাইন অবরোধ করেছে অগ্নিসংযোগও করেছে। এতে একটি ট্রেন বিশ্ববিদ্যালয় স্টেশনের কাছে আটকা পড়েছে। ঘটনায় জড়িতদের বিচার ও শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে সাধারণ শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার থেকে সকল ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে এবং আজ ছাত্র-শিক্ষক সবাই ক্যাম্পাসে একটি মানববন্ধন করবে বলে জানা গেছে ।

এ ব্যাপারে বাকৃবি প্রক্টর অধ্যাপক ড. এম এ সালাম বলেন, ‘বিষয়টি আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩২ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড..মো. রফিকুল হক গতকাল রাত ১০ টায় বলেন, ক্যাম্পাসে আইন-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আমার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। শিক্ষার্থীদেও ওপর হামলা বহিরাগত কতৃক বাসে আগুন দেওয়া ঘটনায় জড়িতদেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণার বিষয়ে তিনি বলেন, এটি শিক্ষার্থীদের বিষয় ।

সতর্কতা: বিডিক্যাম্পাসনিউজ.কম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ ।


 

ফেসবুক | ইয়াহু | এওএল অথবা হটমেইল এ লগিন করে মন্তব্য করুন

স্বাস্থ্য

সিরাজগঞ্জের মাটি পরীক্ষা করে দেখা গেছে, প্রতি গ্রাম মাটিতে রয়েছে প্রায় সাত...বিস্তারিত

লাইফস্টাইল

কুটুমবাড়ি এবার দেশি পদ্ধতিতে রূপান্তর করেছে ইরানের বিখ্যাত বিরিয়ানী ইরান...বিস্তারিত

জানা-অজানা

ভূমিকম্পের কারণে প্রতি বছর অনেক মানুষের প্রাণ যায়। ভেঙে পড়ে ঘরবাড়ি। তবে জা...বিস্তারিত

আন্তর্জাতিক

বাহরাইনের মানামা শহরের একটি বাসায় আগুনের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে নিহত ...বিস্তারিত

শিরোনাম

প্রকাশক ও সম্পাদক: বি এম শরীফ এবং নির্বাহী সম্পাদক: মো: রাসেলুজ্জামান রাসেল

নিউজ রুম: ০১৭১২৯৩৪৪৭২, ০১৯১১৮৬৮৭৪৭, ০১৭৩৭০৬৬৫২০, ০১৭২৯৪৫২২৪৫, ০১১৯১৪৯৫০৪৪, ০১৮১৮৮৭৪২৮৩

সংবাদ পাঠানোর ঠিকানা: bdcn.editor@gmail.com (Only News)

যোগাযোগ: bdcampusnews@gmail.com

© সর্বসত্ত্ব সত্ত্বাধিকার সংরক্ষিত বিডিক্যাম্পাস নিউজ ডট কম ২০০৯-২০১২
সাইট নির্মাণ এবং তত্বাবধানে স্কাইলার্ক সফট।