Font Problem  English Version  
 ঢাবি শিক্ষকের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ

ঢাবি শিক্ষকের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ

2012-06-10 03:39:49 BDST

নিজস্ব প্রতিনিধি(বিডিক্যাম্পাসনিউজ.কম)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক ড. জাফর আহম্মেদের
বিরুদ্ধে যৌতুক আদায় ও নারী নির্যাতনের অভিযোগ করেছেন তার স্ত্রী রেবেকা
পারভীন।রোববার ঢাকা রিপোর্টারস ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।সংবাদ সম্মেলনে জানানো হয, গত দুই তিন বছর যাবত ওই শিক্ষক তার বিভাগের
প্রাক্তন এক ছাত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করেন। বিষয়টি জানার পর তার
স্ত্রী তাকে প্রশ্ন করলে তিনি বিভিন্ন সময় তাকে শারীরিক ও মানসিকভাবে
নির্যাতন করেন।

এরই ধারাবাহিকতা বজায় থাকলে তার স্ত্রী তার বিরুদ্ধে আদাবর
থানায় একটি সাধারন ডায়েরি করেন।এরপর পারিবারিকভাবে বিষয়টি সমাধানের লক্ষে বসলে সবার উপস্থিতিতে ওই শিক্ষক
নতুন গাড়ি কেনার নাম করে ১৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। দাবিকৃত টাকা না
দেয়ায় সবার সামনে ওই শিক্ষক তার স্ত্রীকে বেদম মেরে বাসা থেকে চলে যান এবং
তারপর থেকে স্ত্রী ও সন্তানের কোনো খোঁজ-খবর নেননি।

বরং মামলা করলে স্ত্রী ও
ছেলে মেয়েকে খুন করারও হুমকি দেন বলে অভিযোগ করেন তার স্ত্রী।সংবাদ সম্মেলনে ওই শিক্ষকের স্ত্রী রেবেকা পারভীন বলেন, “আমার স্বামী
কানাডায় পিএইচডি করার সময় আমি রেস্টুরেন্টে কাজ করে তার লেখাপড়ায় সহযোগিতা
করেছি।  তারপরও তিনি বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে আমার কাছ থেকে অনেক টাকা
নিয়েছেন। পরিবারের সুখ শান্তির কথা বিবেচনা করে আমি তার সমস্ত নির্যাতন
সহ্য করেছি।”তিনি আরো বলেন, “কিন্তু সবশেষে আমি তার নির্যাতনে অতিষ্ঠ হয়ে গত ৩০ মে তার
বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা করি। কিন্তু মামলার করার পর থেকে তিনি
আমাকে ও আমার ছেলে মেয়েকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। তার ভয়ে আমার
মেয়ে ও ছেলে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে।”

সংবাদ সম্মেলনে ওই শিক্ষকের মেয়ে পুস্পিতা আহম্মেদ রোজি (১৭) এবং ছেলে অমিত আহম্মেদ অমি (১৪) বাবার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করে।এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক ড. জাফর আহম্মেদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে বার বার ফোন করার পরও তিনি ফোন রিসিভ করেননি।

সতর্কতা: বিডিক্যাম্পাসনিউজ.কম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ ।


 

ফেসবুক | ইয়াহু | এওএল অথবা হটমেইল এ লগিন করে মন্তব্য করুন

স্বাস্থ্য

সিরাজগঞ্জের মাটি পরীক্ষা করে দেখা গেছে, প্রতি গ্রাম মাটিতে রয়েছে প্রায় সাত...বিস্তারিত

লাইফস্টাইল

কুটুমবাড়ি এবার দেশি পদ্ধতিতে রূপান্তর করেছে ইরানের বিখ্যাত বিরিয়ানী ইরান...বিস্তারিত

জানা-অজানা

ভূমিকম্পের কারণে প্রতি বছর অনেক মানুষের প্রাণ যায়। ভেঙে পড়ে ঘরবাড়ি। তবে জা...বিস্তারিত

আন্তর্জাতিক

বাহরাইনের মানামা শহরের একটি বাসায় আগুনের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে নিহত ...বিস্তারিত

শিরোনাম

প্রকাশক ও সম্পাদক: বি এম শরীফ এবং নির্বাহী সম্পাদক: মো: রাসেলুজ্জামান রাসেল

নিউজ রুম: ০১৭১২৯৩৪৪৭২, ০১৯১১৮৬৮৭৪৭, ০১৭৩৭০৬৬৫২০, ০১৭২৯৪৫২২৪৫, ০১১৯১৪৯৫০৪৪, ০১৮১৮৮৭৪২৮৩

সংবাদ পাঠানোর ঠিকানা: bdcn.editor@gmail.com (Only News)

যোগাযোগ: bdcampusnews@gmail.com

© সর্বসত্ত্ব সত্ত্বাধিকার সংরক্ষিত বিডিক্যাম্পাস নিউজ ডট কম ২০০৯-২০১২
সাইট নির্মাণ এবং তত্বাবধানে স্কাইলার্ক সফট।