Font Problem  English Version  
 Jagannath university admission,history,information from bdcampusnews.com

বিশ্ববিদ্যালয় তথ্য

বেসরকারি বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠা:২০০৫
ধরন: পাবলিক বিশ্ববিদ্যালয়
আচার্য: রাষ্ট্রপতি জিল্লুর রহমান
উপাচার্য:অধ্যাপক ড. মেসবাহ উদ্দীন আহমেদ
ছাত্র:প্রায় ২৬,০০০
ঠিকানা:১০, চিত্তরঞ্জণ এভিনিউ, সদরঘাট, ঢাকা- ১০০০
প্রাঙ্গণ: প্রায় ৭.০২ একর
ডাকনাম:জবি (JNU)
সংযুক্তি: বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইট: http://www.jnu.ac.bd/


প্রতিষ্ঠার কথা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজধানী ঢাকার, সদরঘাটে অবস্থিত। পূর্বতন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজকে একটি পুর্নাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের সম্মানিত শিক্ষক অধ্যাপক ড: এ. কে. এম. সিরাজুল ইসলাম খান এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। ২০০৫ সালে এই বিশ্ববিদ্যালয়ের কার্যত্রম শুরু হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অব্যবহিত প্রাক্তন নাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ, তবে এটি জগন্নাথ কলেজ নামেই বিংশ শতাব্দীর অধিকাংশ সময় জুড়ে পরিচিত ছিল। এটি ঢাকার একটি ঐতিহ্যবাহী কলেজ। ১৮৫৮ সালে ঢাকা ব্রাহ্ম স্কুল নামে এর প্রতিষ্ঠা হয়। ১৮৭২ সালে এর নাম বদলে জগন্নাথ স্কুল করা হয়। ১৮৮৪ সালে এটি একটি দ্বিতীয় শ্রেণীর কলেজে ও ১৯০৮ সালে প্রথম শ্রেণীর কলেজে পরিণত হয়। এসময় এটিই ছিল ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বেসরকারী কলেজ। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু হলে জগন্নাথ কলেজের স্নাতক কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে ১৯৪৯ সালে আবার এ কলেজে স্নাতক পাঠক্রম শুরু হয়। ১৯৬৮ সালে এটিকে সরকারীকরণ করা হয়, কিন্তু পরের বছরেই আবার এটি বেসরকারী মর্যাদা লাভ করে। ১৯৭৫ সালে কলেজটি সম্মান ও স্নাতকোত্তর পাঠক্রম শুরু করে। ১৯৯২ সালে এ কলেজে উচ্চমাধ্যমিক শ্রেণীতে পাঠদান বন্ধ করে দেয়া হয়।


অনুষদ সমূহ
জগন্নথ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে মোট চারটি অনুষদ রয়েছে।
১. কলা অনুষদ
( বাংলা * ইংরেজি * দর্শন * ইতিহাস * ইসলামিক স্টাডিজ * ইসলামের ইতিহাস ও সংস্কৃতি * আইন * নৃবিজ্ঞান )
২. সামাজিক বিজ্ঞান অনুষদ
( অর্থনীতি বিভাগ * রাষ্ট্রবিজ্ঞান বিভাগ * সমাজ বিজ্ঞান বিভাগ * গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ * সমাজকর্ম বিভাগ )
৩. বিজনেস স্টাডিজ অনুষদ
( ব্যবস্থাপনা বিভাগ * হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ * মার্কেটিং বিভাগ * ফিন্যান্স বিভাগ )
৪. বিজ্ঞান অনুষদ
( পদার্থ বিজ্ঞান বিভাগ * গণিত বিভাগ * রসায়ন বিভাগ * পরিসংখ্যান বিভাগ * উদ্ভিদ বিজ্ঞান * প্রাণিবিদ্যা * মনোবিজ্ঞান * ভূগোল ও পরিবেশ বিভাগ * ফার্মাসি বিভাগ * কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ )
কৃতি শিক্ষার্থী
ড. আনিসুজ্জামান
ব্রজেন দাস
প্রেমেন্দ্র মিত্র
জয়নাল আবেদিন

সরকারী বিশ্ববিদ্যালয়

প্রকাশক ও সম্পাদক: বি এম শরীফ এবং নির্বাহী সম্পাদক: মো: রাসেলুজ্জামান রাসেল

নিউজ রুম: ০১৭১২৯৩৪৪৭২, ০১৯১১৮৬৮৭৪৭, ০১৭৩৭০৬৬৫২০, ০১৭২৯৪৫২২৪৫, ০১১৯১৪৯৫০৪৪, ০১৮১৮৮৭৪২৮৩

সংবাদ পাঠানোর ঠিকানা: bdcn.editor@gmail.com (Only News)

যোগাযোগ: bdcampusnews@gmail.com

© সর্বসত্ত্ব সত্ত্বাধিকার সংরক্ষিত বিডিক্যাম্পাস নিউজ ডট কম ২০০৯-২০১২
সাইট নির্মাণ এবং তত্বাবধানে স্কাইলার্ক সফট।