Font Problem  English Version  
 পলাশবাড়ীতে ৭৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

পলাশবাড়ীতে ৭৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

2012-06-18 10:50:55 BDST

রুবেল (গাইবান্ধা প্রতিনিধি) । বিডিক্যাম্পাসনিউজ.কম

গাইবান্ধা ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সোমবার বিকালে এক মোটর সাইকেল আরোহী মাজেদুল ইসলাম (৪০)কে তার মোটরসাইকেলসহ আটক করে। জানা যায় মোটর সাইকেলে বিশেষ কায়দায় সংরক্ষিত ৭৯ বোতল ফেন্সিডিল নিয়ে যাচ্ছিল। আটককৃত বগুড়া জেলার আদম দীঘী উপজেলার কোচবুড়ি গ্রামের ইয়াকুব আলীর পুত্র মাজেদুল ইসলঅম ঢাকার ন্যাশনাল বেভারেজ ইআষ্ট্রিজ লিঃ এর সেলস অফিসার পরিচয়ে জয়পুরহাটের হিলি বর্ডার থেকে ফেন্সিডিল এনে জেলা শহরের বিভিন্ন এলাকায় পাচার করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা বিভাগের এসআই রকিবুল ইসলাম সঙ্গিয় ঢোর্স নিয়ে এক অভিযান চালিয়ে গাইবান্ধা- পলাশবাড়ী সড়কে মাঠেরহাট নামক স্থানে ওই ব্যবসায়ীকে আটক করে। পরে মোটরসাইকেলের সীটের নীচ থেকে ২৬ বোতল এবং তেলের ট্যাংকির ভেতর থেকে ৫৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ ব্যাপারে গাইবান্ধা সদর থানায় একটি মামলা হয়েছে।


গাইবান্ধার তিস্তা ভাঙ্গন কবলে বিস্তৃর্ণ এলাকা
গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর তীর ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গান কবলিত এলাকা নদীগর্ভে বিলিন হয়ে যাচ্ছে। জানা গেছে, গত এক সপ্তাহ ধরে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে খর স্রোতে তারাপুর, হরিপুর, বেলকা ও কাপাসিয়া ইউনিয়ানের প্রায় চারশ’ বসত ভিটা আবাদী জমি, রাস্তা-ঘাট নদী গর্ভে বিলিন হচ্ছে। ভাঙ্গান কবলিত এলাকা গুলোর মধ্যে খোর্দ্দর চর , তালুক বেলকা, উজান ও ভাটি বুড়াইল, লাল চামার, জিগাবাড়ি, বিলকা নারায়নগঞ্জ, কানিচরিতাবাড়ি গ্রামের মানুষজন গ্রহপালিত পশু-পাখিসহ ঘর-বাড়ি সরিয়ে নেয়ার জন্য নিরাপদ আশ্রয়স্থল হন্যে হয়ে খুঁজছে। এ পর্যন্ত তাদের কাছে কোন ত্রাণ সামগ্রী পৌছেনি। এছাড়া ভাঙ্গান ঠেকানোর মত প্রতিরোধ ব্যবস্তা গড়ে তোলঅ হয়নি।  নদী ভাঙ্গনের ঢলে কাশিমপুরবাজার, বাংলাবাজার, ছায়ঘড়িয়া, বেলচাগাড়িসহ কয়েকটি জন বসতি ও গন সংযোগ স্থল হুমকির মেিখ পড়েছে।

সতর্কতা: বিডিক্যাম্পাসনিউজ.কম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ ।


 

ফেসবুক | ইয়াহু | এওএল অথবা হটমেইল এ লগিন করে মন্তব্য করুন

স্বাস্থ্য

সিরাজগঞ্জের মাটি পরীক্ষা করে দেখা গেছে, প্রতি গ্রাম মাটিতে রয়েছে প্রায় সাত...বিস্তারিত

লাইফস্টাইল

কুটুমবাড়ি এবার দেশি পদ্ধতিতে রূপান্তর করেছে ইরানের বিখ্যাত বিরিয়ানী ইরান...বিস্তারিত

জানা-অজানা

ভূমিকম্পের কারণে প্রতি বছর অনেক মানুষের প্রাণ যায়। ভেঙে পড়ে ঘরবাড়ি। তবে জা...বিস্তারিত

আন্তর্জাতিক

বাহরাইনের মানামা শহরের একটি বাসায় আগুনের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে নিহত ...বিস্তারিত

জাতীয় শিরোনাম

প্রকাশক ও সম্পাদক: বি এম শরীফ এবং নির্বাহী সম্পাদক: মো: রাসেলুজ্জামান রাসেল

নিউজ রুম: ০১৭১২৯৩৪৪৭২, ০১৯১১৮৬৮৭৪৭, ০১৭৩৭০৬৬৫২০, ০১৭২৯৪৫২২৪৫, ০১১৯১৪৯৫০৪৪, ০১৮১৮৮৭৪২৮৩

সংবাদ পাঠানোর ঠিকানা: bdcn.editor@gmail.com (Only News)

যোগাযোগ: bdcampusnews@gmail.com

© সর্বসত্ত্ব সত্ত্বাধিকার সংরক্ষিত বিডিক্যাম্পাস নিউজ ডট কম ২০০৯-২০১২
সাইট নির্মাণ এবং তত্বাবধানে স্কাইলার্ক সফট।