Font Problem  English Version  
 সমাবেশে ১৫ লাখ লোকের সমাগম হবে: তরিকুল

সমাবেশে ১৫ লাখ লোকের সমাগম হবে: তরিকুল

2012-06-10 03:43:29 BDST

নিজস্ব প্রতিনিধি(বিডিক্যাম্পাসনিউজ.কম)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেছেন, “সরকারের নানা বাধার
পরও ১১ জুনের সমাবেশে ন্যূনতম ১৫ লাখ লোকের সমাগম হবে। কারণ সরকারের
ফ্যাসিস্ট আচরণে ক্ষুব্ধ মানুষ এখন বেগম জিয়ার কাছ থেকে আশার বাণী শুনতে
চায়।”রোববার দুপুরে ডিএমপির পক্ষ থেকে সমাবশের মৌখিক অনুমতি পাওয়ার পরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।

তরিকুল বলেন, “১২ মার্চের সমাবেশ থেকেই ঘোষণঅ করা হয়েছিল তত্ত্বাবধায়ক
সরকার পুনর্বহালে বেগম খালেদা জিয়ার ৯০ দিনের আলটিমেটাম সরকার মেনে না নিলে
১১ জুন সমাবেশ করা হবে। সে অনুযায়ী প্রস্তুতির পাশাপাশি প্রশাসনের অনুমতির
জন্য আবেদন করা হয়। কিন্তু ডিএমপি কমিশনারের কাছে তিন দিন যাওয়ার পর
রোববার বেলা ১১টার দিকে সমাবেশের মঞ্চ তৈরি ও মাইক ব্যবহারের মৌখিক অনুমতি
দেয়া হয়েছে।

এক ঘণ্টা পরে লিখিত অনুমতি দেয়ার কথা বললেও এখনো দেয়নি।”সমাবশের প্রস্তুতির বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, “সমাবেশের প্রস্তুতি
প্রায় শেষ। মঞ্চ তৈরিসহ বাকি কাজ রাতের মধ্যে শেষ হয়ে যাবে। সরকারের পক্ষ
থেকে নানা বাধা উপেক্ষা করে ইতিমধ্যে ঢাকার পার্শববর্তী জেলা থেকে প্রায়
অর্ধেক লোক সমাবেশে যোগ দিতে ঢাকায় এসেছে। বাকিরা সমাবেশের দিন আসবে। আশা
করি ন্যূনতম ১৫ লাখ নেতাকর্মী, সমর্থক সমাবেশে যোগ দেবে।” এ সময় ১২ মার্চের
মতো সমাবেশে আসার পথে নেতাকর্মীদের বাধা দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন
তরিকুল ইসলাম।পরবর্তী কর্মসূচি কী আসছে এমন প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন,
“রমজান খুব কাছাকাছি। এছাড়া বিএনপি সংঘাত চায় না। তাই শান্তিপূর্ণ
কর্মসূচির মধ্য দিয়ে গণঅভ্যুত্থান সৃষ্টি করে সরকারকে নিদর্লীয় সরকারের
অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে।” তবে কর্মসূচি বেগম খালেদা জিয়া সমাবেশ
থেকে ঘোষণাকরবেন বলে জানান তরিকুল।

তিনি বলেন, “মিথ্যা মামলায় আটক বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
গুরুতর অসুস্থ। তিনি চিকিৎসাধীন রয়েছেন। আমরা দলের পক্ষ থেকে সরকারের কাছে
তার যথাযথ চিকিৎসা ও অবিলম্বে মুক্তি দাবি করছি।”এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব বরকতুল্লাহ বুলু, মো.
শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান সরোয়ার, মহানগর বিএনপির সদস্য
সচিব আবদুস সালাম প্রমুখ।

সতর্কতা: বিডিক্যাম্পাসনিউজ.কম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ ।


 

ফেসবুক | ইয়াহু | এওএল অথবা হটমেইল এ লগিন করে মন্তব্য করুন

স্বাস্থ্য

সিরাজগঞ্জের মাটি পরীক্ষা করে দেখা গেছে, প্রতি গ্রাম মাটিতে রয়েছে প্রায় সাত...বিস্তারিত

লাইফস্টাইল

কুটুমবাড়ি এবার দেশি পদ্ধতিতে রূপান্তর করেছে ইরানের বিখ্যাত বিরিয়ানী ইরান...বিস্তারিত

জানা-অজানা

ভূমিকম্পের কারণে প্রতি বছর অনেক মানুষের প্রাণ যায়। ভেঙে পড়ে ঘরবাড়ি। তবে জা...বিস্তারিত

আন্তর্জাতিক

বাহরাইনের মানামা শহরের একটি বাসায় আগুনের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে নিহত ...বিস্তারিত

জাতীয় শিরোনাম

প্রকাশক ও সম্পাদক: বি এম শরীফ এবং নির্বাহী সম্পাদক: মো: রাসেলুজ্জামান রাসেল

নিউজ রুম: ০১৭১২৯৩৪৪৭২, ০১৯১১৮৬৮৭৪৭, ০১৭৩৭০৬৬৫২০, ০১৭২৯৪৫২২৪৫, ০১১৯১৪৯৫০৪৪, ০১৮১৮৮৭৪২৮৩

সংবাদ পাঠানোর ঠিকানা: bdcn.editor@gmail.com (Only News)

যোগাযোগ: bdcampusnews@gmail.com

© সর্বসত্ত্ব সত্ত্বাধিকার সংরক্ষিত বিডিক্যাম্পাস নিউজ ডট কম ২০০৯-২০১২
সাইট নির্মাণ এবং তত্বাবধানে স্কাইলার্ক সফট।