Font Problem  English Version  
 হোসনি মোবারকের যাবজ্জীবন কারাদণ্ড

হোসনি মোবারকের যাবজ্জীবন কারাদণ্ড

2012-06-02 05:38:52 BDST

নিজস্ব প্রতিনধি(বিডিক্যাম্পাসনিউজ.কম)

মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারককে আজ শনিবার দেশটির একটি বিশেষ
আদালত যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ
কথা জানানো হয়।
গত বছর মিসরে সংঘটিত মোবারক-বিরোধী আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যায় সহযোগিতা করার দায়ে তাঁকে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
একই
মামলায় মোবারক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল আদলি ও তাঁর সাবেক ছয়
নিরাপত্তা সহযোগীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন
আদালত।
কায়রোর পুলিশ একাডেমির ভেতরে স্থাপিত বিশেষ আদালতে দীর্ঘ ১০
মাসের বিচার প্রক্রিয়া শেষে আজ এ মামলার রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময়
মোবারকসহ দণ্ডপ্রাপ্ত অপর আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
২০১১ সালের আরব
বসন্তে পতন হওয়া রাষ্ট্রনায়কদের মধ্যে মোবারকই প্রথম ব্যক্তি, যাঁকে
যাবজ্জীবন কারাদণ্ডের মতো বড় ধরনের সাজা দেওয়া হলো।
রায় ঘোষণা উপলক্ষে সংশ্লিষ্ট আদালত এলাকা ও রাজধানী কায়রোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
আরব বসন্তের জের ধরে গত বছরের শুরুর দিকে মিসরে হোসনি মোবারক-বিরোধী
আন্দোলন শুরু হয়। টানা ১৮ দিনের গণ-আন্দোলনের মুখে ২০১১ সালের ১১
ফেব্রুয়ারি হোসনি মোবারকের ৩০ বছরের শাসনের অবসান ঘটে। ওই গণ-আন্দোলনের সময়
নিরাপত্তা বাহিনীর হাতে নয় শতাধিক ব্যক্তি নিহত হয়।
পতনের পর মোবারক,
তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে বিক্ষোভকারীদের হত্যা,
ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জনসহ নানা অভিযোগে মিসরে বিচার
শুরু হয়।

সতর্কতা: বিডিক্যাম্পাসনিউজ.কম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ ।


 

ফেসবুক | ইয়াহু | এওএল অথবা হটমেইল এ লগিন করে মন্তব্য করুন

স্বাস্থ্য

সিরাজগঞ্জের মাটি পরীক্ষা করে দেখা গেছে, প্রতি গ্রাম মাটিতে রয়েছে প্রায় সাত...বিস্তারিত

লাইফস্টাইল

কুটুমবাড়ি এবার দেশি পদ্ধতিতে রূপান্তর করেছে ইরানের বিখ্যাত বিরিয়ানী ইরান...বিস্তারিত

জানা-অজানা

ভূমিকম্পের কারণে প্রতি বছর অনেক মানুষের প্রাণ যায়। ভেঙে পড়ে ঘরবাড়ি। তবে জা...বিস্তারিত

আন্তর্জাতিক

বাহরাইনের মানামা শহরের একটি বাসায় আগুনের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে নিহত ...বিস্তারিত

জাতীয় শিরোনাম

প্রকাশক ও সম্পাদক: বি এম শরীফ এবং নির্বাহী সম্পাদক: মো: রাসেলুজ্জামান রাসেল

নিউজ রুম: ০১৭১২৯৩৪৪৭২, ০১৯১১৮৬৮৭৪৭, ০১৭৩৭০৬৬৫২০, ০১৭২৯৪৫২২৪৫, ০১১৯১৪৯৫০৪৪, ০১৮১৮৮৭৪২৮৩

সংবাদ পাঠানোর ঠিকানা: bdcn.editor@gmail.com (Only News)

যোগাযোগ: bdcampusnews@gmail.com

© সর্বসত্ত্ব সত্ত্বাধিকার সংরক্ষিত বিডিক্যাম্পাস নিউজ ডট কম ২০০৯-২০১২
সাইট নির্মাণ এবং তত্বাবধানে স্কাইলার্ক সফট।